ভাসানচরের রোহিঙ্গাদের সিঙ্গাপুরের উপহার - The News Lion

ভাসানচরের রোহিঙ্গাদের সিঙ্গাপুরের উপহার




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টেলম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি। শুক্রবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।  সিলেট মহানগরীর দরগা গেট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শিরোনামে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।  


সেখানে তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। আজ ভাসানচরে আরও ৩ হাজার রোহিঙ্গা যাবে এবং এক লাখ সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হবে।  


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটের সব নদীর পাড় অন্য দেশের মতো দৃষ্টিনন্দন হবে। এ রিংরোড হলে এ শহরের যানজট কমে যাবে।  এসময় সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.